• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালক হত্যার রহস্য উন্মোচন, আটক ৩

Reporter Name / ১৭৫ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহ (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম।
গত ১০ অক্টোবর রাতে নাভারণ এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকায় তাঁর ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন, আশানুর জামান আশা ও সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানতে পারে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির ট্রাংক থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক সেবনের সময় পূর্ব শত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে, পরে অন্যরা লাশ গুম করে।
ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা (নম্বর-১৮) হয়েছে। গ্রেপ্তার আশানুর জামানের বিরুদ্ধে আটটি ও সাগরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। আশানুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার ছুরি, রক্তমাখা পোশাক, ট্রাংক ও ভ্যান উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd