• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোর নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্নমানের চাল সংরক্ষণ ও ধান ক্রয়ের হিসাবের গড়মিলের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ দুদক যশোর কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্র জানায়,শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে মোট ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন। একইভাবে ধান ক্রয়েও (১হাজার ৫৬ মেট্রিক টন) তিনি কমিশন আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সহকারী পরিচালক আল-আমীন জানান, অভিযানের সময় ৪, ৫ ও ৬ নম্বর গুদামে নিম্নমানের চাল পাওয়া যায় এবং ধান ক্রয়ের কোন সঠিক হিসাব উপস্থাপন করতে পারেননি কর্মকর্তা। এ কারণে তাকে দুদক কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান ও উপ-খাদ্য পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গুদামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd