• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নিখোঁজের চার দিন পর ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

আহবান প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি তালাবদ্ধ পুরোনো বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে একটি বাক্সের মধ্যে গলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল জানান, গত শুক্রবার রাতে নাভারণ বাজারে ছেলের সঙ্গে শেষবার দেখা হয়েছিল তাঁর। “প্রতিদিন রাতে সে বাড়ি ফিরত। কিন্তু সেদিন রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি,” বলেন তিনি।
আব্দুল্লাহর ভাই নাজমুল হোসেন বলেন, “আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমাদের সংসার খুবই অভাবের। এখন তার স্ত্রী আর দুই সন্তানকে দেখবে কে?”
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd