• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের আরএন রোড ফলপট্টির খালেদা হত্যা মামলায় পালিত ছেলে শামস বিনকে অভিযুক্ত চার্জশিট

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
যশোর শহরের আরএন রোডের সুলতানা খালেদা সিদ্দিকা হত্যা মামলায় পালিত ছেলে শেখ শামস বিনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জাহাঙ্গীর আলম। শেখ শামস বিন আরএন রোডের মৃত শেখ শাহাজাহান রহমানের পালিত ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, শেখ শাহাজাহান নিঃসন্তান হওয়ায় তিন মাস বয়সী শামস বিনকে দত্তক নিয়ে ছেলে হিসেবে লালন পালন করেন। শামস ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপাড়া করেছে। শাহাজাহানের মৃত্যুর পর শামস আরএন রোড ফলপট্টির বাসয় তার মা সুলতানা খালেদা সিদ্দিকার সাথে থাকত। পরবর্তীতে শামস মাদকাশক্ত হয়ে পড়ে। শামস তার মায়ের কথা শুনতোনা। নিজের খেয়াল খুশিমত চলাফেরা করত। চলতি বছরের ২৪ মে শামস তার মায়ে কাছে টাকা চায়। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শামস তার মাকে মারপিট রক্তাক্ত যখম করে। অতিরিক্তি রক্তক্ষরণে সুলতানা খালেদা সিদ্দিকা মারা যায়। এদিন দুপুরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশ সংবাদ দিলে সুলতানা খালেদার লাশ উদ্ধার ও শামস বিনকে আটক করে। এ ঘটনায় খালেদার ভাতিজা জুবায়ের তানভীর সিদ্দিকী জয় বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় পালিত ছেলে শামস বিনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত শামস বিনকে আটক দেখানো হয়েছে।
যশোর অফিস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd