• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

নতুন তারা উজ্জ্বল নক্ষত্র: যবিপ্রবি ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। “নতুন তারা উজ্জ্বল নক্ষত্র” শিরোনামের এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না, চারিত্রিক গুণাবলী ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না। সাহস ও মনোবল নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই।”
ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় সিনিয়রদের পক্ষ থেকে। পরে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd