• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে সুপারভাইজার আহত

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে বাসভাড়া নিয়ে তর্কের জেরে এক বাস সুপারভাইজারকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাতনামা দুই যাত্রী। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুপারভাইজারের নাম নাসির হোসেন (১৮)। তিনি সদর উপজেলার বিরামপুর এলাকার বাদশা মিয়ার ছিলে। তিনি যশোর-মাগুরা রোডের লোকাল বাসের মোল্লা বাড়ির সুপারভাইজার হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমাখালী থেকে ওঠা দুই যাত্রী যাত্রাপথে ভাড়াকে কেন্দ্র করে সুপারভাইজার নাসিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বাসটি নিউ মার্কেটের চার রাস্তার মোড়ে পৌঁছালে তারা উত্তেজিত হয়ে নাসিরের ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে নাসির গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শেখ জাবের আলী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd