• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের  সাত দিনের রিমান্ডের আবেদন করেছে দুদক

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এ রিমান্ডের আবেদন করেছেন। সিনিয়র স্পেশাল জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।
মামলার অভিযোগে জানা গেছে, বেনাপোল কাস্টমস হাউসে দুদকের অভিযানের সময় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। এ সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ টাকা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত। গতকাল মামলার তদন্তের সার্থে তদন্তকারী কর্মকর্তা আটক দুই জনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্যের আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd