• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছায় গর্ভবতী নারীকে মারধর, গর্ভপাত ও নবজাতকের মৃত্যু

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের চৌগাছায় গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত হয়ে ৭ মাস বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্নি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় কাকলী (১৬) কে তার স্বামী রানা (১৯) প্রায় দুই সপ্তাহ আগে মারধর করেন। এসময় তার শাশুড়ি রেহেনা দুই দিন ধরে তাকে না খাইয়ে রাখেন বলে অভিযোগ। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তার পেটে তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই রাত সাড়ে দশটার দিকে তিনি ৭ মাস বয়সী মৃত নবজাতকের জন্ম দেন।
আজ রোববার সকালে কাকলী ও তার পরিবার নবজাতকের মৃতদেহসহ চৌগাছা থানায় নিয়ে এসে অভিযোগ করেন।
এ ঘটনায় চৌগাছা থানার এসআই (নিঃ) সলিমুল হক তদন্ত করেছেন। প্রাথমিকভাবে স্বামী রানা (১৯) ও শাশুড়ি রেহেনা (৩৫) কে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চৌগাছা থানার ওসি জানান, আনোয়ার হোসেন বলেছেন “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd