• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চঞ্চল গাজী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

আহবান প্রতিবেদক :
যশোরে চঞ্চল গাজী হত্যাকান্ডে জড়িতদের আটক ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামবাসীর উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন থেকে জানানো হয়, ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলাম, তার ছেলে মুন্না ও ভাই বেলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ব্যবসায় বাধা দেয়ায় গত ৯ অক্টোবর সকালে তারা প্রতিবেশী মধু গাজীর উপর হামলা চালায়। খবর পেয়ে তার দুই ছেলে চঞ্চল ও তুহিন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে রবিউল ও তার সহযোগীরা মধু গাজী ও তার ছেলেদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর চঞ্চল গাজী মারা যান। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম, তার ছেলে ও ভাইকে গ্রেফতার করে। তবে হত্যায় জড়িত সাদ্দাম পলাতক রয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে ঘাতক সাদ্দামের গ্রেফতারসহ জড়িতদের ফাসির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd