• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মঈনুদ্দিন হত্যা মামলায়  মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মইনুদ্দিন হত্যা মামলায় মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় অপর ৪ আসামির অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
অভিযুক্ত আসামিরা হলো, ডাকাতিয়া গ্রামের পূর্বপাড়ার আব্দুল মজিদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম ও ছেলে আশিক হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে,মঈনুদ্দিন রাজমিস্ত্রির কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মঈনুদ্দিনের। চলতি বছরের ১ জুন মঈনুদ্দিনের ভাইপো সাগরকে পেয়ে আসামি আশিক ও সজিব গালিগালাজ ও মারধর করে। পরে ঈদের ছুটিতে জমির হোসেন তার ছেলেকে মারপিট কারণ জানতে চান আশিক ও মাজিদের কাছে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ৯ জুন দুপুর ২টার দিকে জামির হোসেন স্থানীয় মচে মোল্যার লিচু বাগানে বসে ছিলেন। এ সংবাদ জানতে পেরে আসামি আশিক, সজিব, জসিম, ফারুক ও অন্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা জমিরকে ছুরিকাঘে গুরুতর জখম করে। জমিরের চিৎকারে তার ভাই মঈনুদ্দিন ঘটনাস্থলে আসলে তাকেও ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত অবস্থায় জমির ও মঈনুদ্দিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘনায় নিহত মঈনুদ্দিনের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ৬ জনের নামউল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।
এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আশিক ও তার মা আলেয়াকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পায়ায় সজিব,মজিদ মোল্যা, জসিম,ফারুকের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত আশিক ও তার মা আলেয়া বেগমকে আটক দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd