• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নিখোঁজের ৪ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাসুদ রানা (৩০) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে আশিংড়ি গ্রামে আফিল ফার্মের পাশের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাসী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুপুরে আশিংড়ি গ্রামের কয়েকজন নারী গরু বাঁধতে গিয়ে পাশের নির্মাণাধীন একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা বাড়ির ভেতরে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, নিহত ব্যক্তিকে বসানো অবস্থায় গলায় দড়ি পেঁচানো ও জানালার সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর ভ্যানে থাকা দড়ি দিয়ে মাসুদ রানাকে হত্যা করা হয়েছে।

পরিবার জানায়, মাসুদ গত ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd