• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মণিরামপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

Reporter Name / ২৪৪ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে ও আরেক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে ঘটনাদুটি ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম ও কুলটিয়া গ্রামে।

প্রথম ঘটনায়, খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাত্তার মাছ ধরার জন্য নালায় ঘুনি পেতে যান। পরে রাত একটার দিকে ঘুনি তোলার জন্য গেলে প্রতিবেশী মাছচাষি জসিম উদ্দিন তার ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা গুনা তারে স্পর্শ করলে সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, কুলটিয়া গ্রামে অমল রায় (৫০) নামের আরেক কৃষক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে অমল রায় খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। ভোরে তার স্ত্রী নিভা রায় ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার ফ্যানের হুকে গামছা দিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
দুটি ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় মনিরামপুর থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd