• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ছুরিকাঘাতে যুবক জখম, থানায় মামলা

Reporter Name / ২২৫ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :

যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় সাকিব (২৫) নামে এক যুবক জখম হয়েছেন। সদর উপজেলার রামনগর কাজীপাড়ার সুরুজের ছেলে সাকিবের খালাতো ভাই রাহাত হোসেন এ ঘটনায় কোতোয়ালি থানায় দুইজনের নামে মামলা দায়ের করেছেন।

মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকার শফিয়ারের ছেলে মিরাজ (২৫) এবং মিজানুর রহমানের ছেলে আবু সাঈদ ওরফে কালা সাঈদ (৩০)।

মামলায় বলা হয়,আসামিরা এলাকায় মাদক বিক্রি করে এবং কয়েকদিন ধরে সাকিবকে মারপিট ও খুন-জখমের হুমকি দিচ্ছিল। গত ৬ অক্টোবর সন্ধ্যায় সাকিব বাড়িতে থাকা অবস্থায় মিরাজ কাজ আছে বলে তাকে ডেকে বাইরে নিয়ে যান। পরে বাড়ির পাশের রাস্তার ওপর মিরাজ ও কালা সাঈদসহ অজ্ঞাত আরও ৩-৪ জন সাকিবকে মারপিট করে ছুরিকাঘাত চালায়।

সাকিবের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd