• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অভয়নগরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের অভয়নগর উপজেলার বর্ণি পূর্বপাড়া এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আকবর আলী মোল্যা (৩৭)। তিনি অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বর্ণি পূর্বপাড়া গ্রামের ওমর আলী মোল্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মদন মোহন সাহার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আকবর আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে এসআই মদন মোহন সাহা বাদী হয়ে আকবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd