• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ফেনসিডিল মামলায় ট্রাক চালক খায়রুলের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ১৬৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :

যশোরের ঝিকরগাছা উপজেলার ট্রাক চালক খায়রুল ইসলামকে ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল অধিকারী। বুধবার (৮ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম যশোর সদরের ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৮ মার্চ ভোর ৫টার দিকে যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় খায়রুল ইসলামের সিটের পিছনের বক্স থেকে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে খায়রুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর আদালতে দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন বিচারক। খায়রুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd