• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ৮ পদে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

প্রেসবিজ্ঞপ্তি :
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ৮টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সবগুলো মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল এবং সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপর ৯ অক্টোবর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে এক ঘণ্টা বিরতির পর গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে গত সোমবার ২১ জন প্রার্থী ৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।
যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন সভাপতি পদে: আকরামুজ্জামান, এম আইউব ও এস এম সোহেল।
সহ-সভাপতি পদে: বিএম আসাদ, রফিকুল ইসলাম ও কাজী রকিবুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে: এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু।যুগ্ম সম্পাদক পদে: গালিব হাসান পিল্টু ও এম এ আর মশিউর।
দফতর সম্পাদক পদে: শেখ জালাল উদ্দিন ও কাজী রফিকুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে: মীর কামরুজ্জামান মনি ও তরিকুল ইসলাম তারেক।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন।কার্যনির্বাহী সদস্য পদে:হানিফ ডাকুয়া ও এম এ রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd