• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

ইয়াবার মামলায় চৌগাছার মাদক ব্যবসায়ী  রাজিব ও শরিফুলের ৭ বছর করে কারাদণ্ড

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক  :
ইয়াবার মামলায় চৌগাছা কুটিপাড়ার মাদক ব্যবসায়ী রাজিব আহমেদ ও শরিফুল ইসলামকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাজিব আহমেদ চৌগাছার কুটিপাড়া গ্রামের মহর আলীর ছেলে ও শরিফুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জানুয়ারি যশোরের ডিবি পুলিশ চৌগাছা কুটিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মসজিদের পাশের একটি রাস্তা থে েরাজিব ও শরিফুলকে আটক ও তাদেরক কাছ থেকে ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আবুল খায়ের মোল্যা বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় মামলা করেন। তদন্ত শেষে আসামি রাজিব ও শরিফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবি পুলিশের এসআই জলিলুর রহমান।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রাজিব ও শরিফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd