• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কর্মসূচির তৃতীয় দিন

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ০৬ দফা দাবি আদায়ে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা সোমবার (৬ অক্টোবর ২০২৫) তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ৩৬ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ কর্মসূচিতে তারা দাবি জানান নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান সংযোজন,১৪তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৪তম গ্রেডে উন্নীতকরণ,
 টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চ গ্রেড প্রদানের। উল্লেখ্য, গত ৮ জুলাই যশোর সিভিল সার্জন অফিসের সামনে একই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। সে সময় কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ৪ অক্টোবর থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd