• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে বসতঘরের মাটি খুঁড়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে বসতঘরের মাটি খুঁড়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানার চোরমারা দিঘীর পশ্চিম পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির মালিক মো. গোলজার গাজী (৫২), পিতা মৃত কোরবান গাজীকে আটক করা হয়।
তল্লাশিকালে গোলজার গাজী জানায়, তার মায়ের শয়নকক্ষের মাটির নিচে ইয়াবা ট্যাবলেট পুঁতে রাখা আছে। পরে র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের বক্সের ভেতর তিনটি জিপারযুক্ত পলিথিনে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
র‌্যাব জানায়, আটক গোলজার গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল বলেন, “দেশ থেকে মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd