• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক  নির্বাচনে ২১জনের মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র কিনেছেন।
তাদের মধ্যে সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ২ জন করে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে তিনজন করে মনোনয়পত্র কিনেছেন।
প্রার্থীদের মধ্যে একজন তিনটি পদে মনোনয়ন কিনেছেন।৬ অক্টোবর সোমবার প্রেসক্লাব যশোরে বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
 (৭ অক্টেবার) দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া ও বাছাই করা হবে।
এরপর ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হলে পরদিন ৯ অক্টোবর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে মনোনয়নপত্র বিক্রির সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল ও নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd