• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে হামলা ও লুটপাট

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর দুপুরে মৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহরাব আলী খানের বাড়িতে। তার মেয়ে নাসিমা সুলতানা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার শহিদ,মেহের, লিটন, শরিফুল, আজাদ, আছাদ, দুলাল এবং পালবাড়ি বিহারী ক্যাম্প মোড়ের মিঠুন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত শহিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং অন্যরা তার সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।
বাদী নাসিমা সুলতানা জানান,ওই দিন দুপুর ১২টার দিকে শহিদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভাঙচুর চালায়। তাঁকে না পেয়ে ঘরে ঢুকে কানাডায় বসবাসরত তাঁর এক ছেলে ও দুই মেয়েকে মারধর করে। ঘর থেকে ২ লাখ ৭০ হাজার টাকা ও ৫–৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন,“অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd