• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ডেভেলপারের ফ্ল্যাট দখল, হত্যার হুমকির অভিযোগ

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ:
যশোর শহরের কারবালা রোড এলাকায় এক ডেভেলপারের ফ্ল্যাট দখল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ডেভেলপার এস এম রফিকুল ইসলাম হীরক ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে রফিকুল ইসলাম হীরক জানান, তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকায় নিজ অর্থায়নে একটি আটতলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের ষষ্ঠ তলায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। গত ১১ সেপ্টেম্বর একই এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরব, ফেন্সি হাসান ও জিসান ওই ফ্ল্যাটের তালা ভেঙে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগে গত ৪ মে একই চক্র ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে দাবি করেন হীরক। বর্তমানে তারা ফ্ল্যাটটি দখল করে রেখেছে এবং হীরক ও তাঁর মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
রফিকুল ইসলাম হীরক থানায় দায়ের করা লিখিত অভিযোগে নিজের ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd