• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী  ভুট্টোসহ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টোসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান।
অভিযুক্ত অপর আসামিরা হলো, খড়কি কবরস্থান এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, খড়কি কাসারদিঘীর পাড় এলাকার মৃত আমির আলী শেখের ছেলে কালু ও নুর ইসলামের ছেলে শাহ আলম।
অভিযুক্ত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টো শহরের খড়কি বামন পাড়ার মফিজুল ইসলাম ওরফে মফিজের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১৬ এপ্রিল রাতে ডিবি পুলিশের একটি দল খড়কি বামনপাড়ার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ভুট্টোসহ অপরিচিত কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তল্লাশি করে ৫টি বোমা, ১টি তলোয়ার, ৪টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করে। এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় সন্ত্রাসী ভুট্টোসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ভুট্টো বাদে সকল আসামিকে পলাতক দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd