• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনী খসড়া ভোটার তালিকা প্রকাশ

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীরা জানাচ্ছেন তাদের নির্বাচনী বার্তা। ঘুরছেন দ্বারে দ্বারে। শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বেলা ১১টায় নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে ৬৫ জন ভোটারের নাম। ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ও শুনানি শেষে ৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল।
৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে। ৭ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ৮ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে দুই বছরের জন্য বিজয়ীদের হাতে নেতৃত্ব তুলে দেবে বর্তমান কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd