• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর মণিরামপুরে মারামারিতে নারীর মৃত্যু

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ:মণিরামপুরে প্রতিপক্ষের দা’এর কোপে তৃপ্তি মন্ডল (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) বেলা দেড়টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত তৃপ্তি মন্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এসময় প্রতিবেশী শংকর মন্ডল (৫৫) তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী অবনীশ মন্ডল জানান, শংকর মন্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পরকীয়া ও টাকা-পয়সা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মণিরামপুর থানার ওসি মোঃ বাবলুর রহমান খান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd