
আহবান প্রতিবেদক :
যশোর শহরের চঁাচড়া রেলগেট পশ্চিমপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমকে (৫৬) ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবুল শেখের স্ত্রী।
কোতয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় চতুর্থ মামলা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, মনোয়ারা বেগম একজন চিহ্নিত মাদক বিক্রিতা। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় আরো তিনটি মামলা চলমান রয়েছে।