• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের চৌগাছায় নিখোঁজের ৯ মাস পর বাওড়ে কঙ্কাল উদ্ধার

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

 আহবান প্রতিবেদক  :
যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামে নিখোঁজের ৯ মাস পর এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের কুলিয়া বাওড় থেকে ভাসমান অবস্থায় ওই কঙ্কাল পাওয়া যায়।
স্থানীয়রা জানায়,পানিতে কচুরিপানার নিচে কঙ্কাল ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা কঙ্কালটি আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক কৃষককে বলে শনাক্ত করেন। তিনি প্রায় ৯/১০ মাস আগে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং এর আগে পারিবারিক দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন। ডিসেম্বর ২০২৪ সালের দিকে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd