• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

শিল্পমন্ত্রী নূরুল মজিদের হাতকড়া পরিহিত ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরহিত ছবি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। আজ বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
দুর্গাপূজা উপলক্ষে আজ সকাল ১১টায় যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। এরপর তিনি উপজলা শহরের হরিতলা সম্প্রতি মন্দির ও ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আনন্দ, উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসব সম্পন্ন করতে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিলো। স্বরাষ্ট্র মন্ত্রনালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে।
এসময় তিনি আরো বলেন, খাগড়াছড়ির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ চিকিৎসকরা আদিবাসী মেয়েটিকে ধর্ষণের আলামত পাননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করছি ঘটনার রহস্য উদঘাটন হবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিবের সাথে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd