• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো   

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

যশোর শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শা সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)–এর লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো হয়েছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) বেলা আড়াইটার দিকে সীমান্ত মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার স্বজনরা লাশ দেখার আবেদন করেন। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে পৌঁছালে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি স্বজনদের জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। স্বজনরা মরদেহ দেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd