• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

পুলিশের আশু হস্তক্ষেপ কামনা যশোর বিরামপুরে সন্ত্রাসী কালাম কসাইয়ের রামরাজত্ব

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোর সদরের বিরামপুর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কালাম কসাই ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে যুবক অপহরণ, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর জলপাইতলা এলাকায় সন্ত্রাসী কালাম কসাই,তার ছেলে হালিম, প্লাবন, মোহন, রাহুল, তাছিন, কাইয়ুম, ইজিবাইকচালক আব্দুল্লাহসহ ১০-১২ জন সন্ত্রাসী সিয়াম নামে এক যুবককে তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারপিট করে ২২শ টাকা ও একটি টাচ মোবাইল ছিনিয়ে নেয়।
খবর পেয়ে উপশহর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে কালাম কসাইয়ের বাড়ি থেকে সিয়ামকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা স্বপ্না বেগম যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের দায়িত্বে আছেন তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “অভিযোগ হাতে পেলেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে বলা হয়েছে, কালাম কসাই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসীচক্র এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ও অস্ত্রের সিন্ডিকেট চালাচ্ছে।
এদিকে অভিযোগ দায়ের করায় স্বপ্না বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কালাম কসাইয়ের সহযোগীরা পরিবারটিকে খুন-জখমের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অসহায় স্বপ্না বেগমের পরিবার যশোরের পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd