• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

সাংবাদিক মনিকে মুক্তি না দিলে না যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধের হুশিয়ারি

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান নিউজ :
বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজের সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন সাংবাদিকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক কর্মী।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।
আরও বক্তব্য রাখেন- বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ মহসিন মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দ্বীন আহমেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, জামাল হোসেন, রাশেদুর রহমান রাশু, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- অনতিবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে তাঁর পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে। মনির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা তুলে নিতে হবে, তা না হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করা হবে এবং এই আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd