• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিশ্ব হার্ট দিবসে যশোরে দিনব্যাপী কর্মসূচি ২৫ জনকে সিপিআর প্রশিক্ষণ প্রদান

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে যশোর মেডিকেল কলেজ (যমেক) ও যশোর হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে যশোরে প্রথমবারের মতো চিকিৎসক-নার্সদের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জনকে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়।
সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে পরে সেমিনার অনুষ্ঠিত হয়। বিকালে করোনারি কেয়ার ইউনিটে সিপিআর প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও যমেকের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এমএ রশীদ। তিনি বলেন, “বাংলাদেশে হৃদরোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া হচ্ছে না, প্রিভেনশন ও সচেতনতার ওপর জোর দিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমেক অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে জাতীয় হার্ট ফাউন্ডেশনের প্রফেসর ডা. মোহাম্মদ বদিউজ্জামানসহ স্থানীয় চিকিৎসক, শিক্ষক ও সংগঠকরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলুল হক খালিদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক রতন মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd