
আহবান প্রতিবেদক :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সামিনা পারভীনের মমতাময়ী মা আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।