• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

প্রিমিয়াম ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মহাপচিালকসহ চারজনের বিরুদ্ধে মামলা  যশোর অফিস 

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
প্রিমিয়াম জমার মেয়াদ শেষে টাকা ফেরৎ না পেয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মহাপচিালকসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার যশোর রেলওয়ের স্টেশন মাস্টার মোশারেফ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদক দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফইন্সুরেন্সের মহাপরিচালক ফখরুল ইসলাম, মূখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, সিএফও রুহুল আমিন হাওলাদার এবং কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ জসিম উদ্দিন।
বাদী মামলায় বলেছেন, আসামিদের কথায় বিশ্বাস স্থাপন করে ২০১৪ সালের ২৬ আগস্ট প্রতিবছর ১১ হাজার ১৮০ টাকা জমা দেয়ার শর্তে ১০ বছর মেয়াদি একটি বীমা পলিসি খোলেন। ২০২৪ সালের ২৮ জুন পলিসির মেয়াদ শেষ হয়েছে। ফলে লভ্যাংশসহ এক লাখ ৪০ হাজার ৬৮০ টাকা ফেরৎ পাওয়ার জন্য বিভিন্ন সময় ওই কর্মকর্তাদের কাছে গিয়েছেন। কিন্তু আজ না কাল বলে কালক্ষেপন করতে থাকেন সকল আসামি। এরপরে যশোর লিগ্যাল এইডের মাধ্যমেও সালিশে বসে মীমাংসা করা সম্ভব হয়নাই। বাধ্য হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd