• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মদ, কফ সিরাপসহ চোরাচালানী মালামাল জব্দ

Reporter Name / ১৯৯ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, অভিযানে বিদেশী মদ, ভারতীয় কফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প), শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১১ হাজার ৮০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বিজিবি সফলভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করছে। তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd