• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পত্রিকার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন সভাপতির বক্তব্য রাখেন।
তিনি বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর থেকে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। রং চং লাগানো খবর থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই কোনো অপশক্তি কিংবা পেশিশক্তির কাছে নত না হয়ে লেখনীর মাধ্যমে অসঙ্গতি প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ’র বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালেকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির প্রমুখ।
ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ নেন। পরে সম্পাদক শিহাব উদ্দীন তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১১ নভেম্বর পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। শপথ গ্রহণ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd