• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

ফেসবুকে পোস্ট দেখে প্রতিবন্ধী হোসনা আরার বাড়িতে সহকারী অ্যাটর্নি জেনারেল

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ পোস্ট দেখে প্রতিবন্ধী হোসনা আরাকে আর্থিক সহায়তা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হোসনা আরার বাড়িতে আর্থিক সহায়তা দিতে ছুটে আসেন তিনি।

হোসনা আরা যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর বাগ গ্রামের দিনমুজুর আবু বক্করের মেয়ে।

জন্মের পর থেকেই হাত-পা বাঁকা হোসনা আরার। সেই সঙ্গে কথাও বলতে পারে না। প্রতিবন্ধী এই মেয়েটি হামাগুড়ি দিয়েও চলাফেরা করতে পারে না। হোসনা আরার সারাদিন কাটে জরাজীর্ণ হুইল চেয়ারে বসে। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন হোসনা আরার মা।

এ নিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে (Nazrul Juel) নামে ফেসবুক আইডি থেকে “একটি হুইল চেয়ারের জন্য অসহায় মায়ের আকুতি” এমন একটি পোস্ট দিলে সেই পোস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেনের নজরে আসে। এরপর তিনি খোঁজখবর নিয়ে শনিবার দুপুরে প্রতিবন্ধী হোসনা আরার বাড়িতে ছুটে আসেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।

যেকোনো প্রয়োজনে আমাকে জানাবে। আমি সব সময় হোসনা আরার পাশে আছি এমন সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।

অর্থিক সহায়তা পেয়ে হোসনা আরার মা বলেন- উজ্জ্বল হোসেন একজন ভালো মানুষ। তিনি মহৎ মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহ যেনো তাকে ভালো রাখে সে জন্য সবসময় দোয়া করবো।

এসময় সহকারী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন-ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মিন্টু, নাভারণ ইউনিয়ন যুবদল নেতা রিপন হাসান, উপজেলা ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও যুবদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd