• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

শার্শায় সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী গিলাপোল বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ-এর শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি সাজানো ঘটনার ভিত্তিতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা মামলাটি প্রত্যাহার, সুষ্ঠু তদন্ত এবং মনিরুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তাঁর ছেলেকে বলাৎকারের অভিযোগ এনে শার্শা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলায় রূপান্তরিত হওয়ার পর তদন্ত ছাড়াই পুলিশ সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd