• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের অভয়নগর থানার চাপাতলা গ্রামের চেংগুটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ পরিবার বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।

অভিযুক্তরা হলেন মোঃ খয়বার মোল্যা, তার স্ত্রী রিনা বেগম, ছেলে হোসাইন ইসলাম ওরফে ফারহান হোসেন জয় এবং বিদেশে অবস্থানরত আর এক ছেলে ইসরাফিল হোসেন। অভিযোগ রয়েছে, তারা সৌদি আরবে চাকরির নাম করে জাল ভিসা ও বিমানের ভুয়া টিকিট দেখিয়ে টাকা নিয়ে পরে যোগাযোগ বন্ধ করে দেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটির “মাস্টারমাইন্ড” ইসরাফিল সৌদি আরব থেকে ফাঁদ তৈরি করে দেয়, আর তার মা-বাবা ও ভাই দেশ থেকে টাকা হাতিয়ে নেয়। ছোট ভাই হোসাইন ঢাকায় গিয়ে ফ্লাইটের কথা বলে এয়ারপোর্ট থেকে চুক্তির বাকি টাকা আদায় করে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি তাদের ব্যাংক হিসাব জব্দ করলে থলের বিড়াল বের হয়ে আসবে।

প্রতারিতদের মধ্যে মোঃ শফিকুল ইসলাম ৯ লাখ ১২ হাজার টাকা হারিয়ে আদালতে মামলা করেছেন। সেলিম বিশ্বাস ৪ লাখ ২০ হাজার টাকা দিয়ে থানায় জিডি করেও সমাধান পাননি। মেহেদী হাসান কাজলও ২ লাখ ৬২ হাজার টাকা প্রতারণার শিকার হয়ে মামলা করেছেন। এছাড়া তপু, হেলালসহ আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য রা প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সুবিধা পাচ্ছে না বলে তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd