• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৭৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

ফিলিস্তিনে স্বাধীনতাকামী জনগণের ওপর ইজরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাঘারপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।

রেসিডেনশিয়াল স্কুলের প্রধান হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব সন্তোষ কুমার অধিকারী। তিনি বলেন, “ফিলিস্তিনের এই অমানবিক যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। নিরীহ শিশুদের  রক্তে ভেসে যাচ্ছে মানবতা। অবুঝ শিশুদের মুক্তি দিতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে শান্তির পথে এগিয়ে আসতে হবে।”

এ সময় বক্তারা ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলকে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd