• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

শহিদ জয়, যশোর :
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা যশোরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) যশোরের ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা ও ঝিনাইদহ ইন-সার্ভিস থেকে আগত পরীক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং বিকাল ৩টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর কেন্দ্রের পরীক্ষা পরিচালনা করেন খুলনা পুলিশ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও পরীক্ষা গ্রহণ সাব-কমিটির সভাপতি শেখ জয়নুদ্দীন। পরীক্ষা শেষে তিনি সকল ইনভিজিলেটরকে ধন্যবাদ জানান এবং সফলভাবে পরীক্ষা আয়োজনের জন্য যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনার পিটিসি ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো.শফিউর রহমান ও পুলিশ হেডকোয়ার্টার্সের সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারসহ যশোর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ অন্যান্যরাসহ যশোর, মাগুরা  ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd