• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে গাভীর মাংস বিক্রি করার অভিযোগে এক কসাইকে জরিমানা

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে এক মাংস ব্যবসায়ীর জবাইখানায় পাওয়া গেছে বাছুরের বাচ্চা। ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে শহরতলীর ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে। ধারনা করা হচ্ছে সেখানে এড়ে গরুর বদলে গাভী গরুর মাংশ বিক্রি করা হচ্ছিলো। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সাড়ে ১১টায় যশোরের ট্রান্সফোর্স টিম সেখানে অভিযান চালিয়েছে। তবে,পালিয়েছে প্রতিষ্ঠান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৮ হাজারটাকা জরিমানা আদায় করেছে।
এ বিষয়ে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় বাচ্চা গরু পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। কিন্তু তাদের পৌছানোর আগেই ওই বাচ্চা সরিয়ে ফেলা হয়। পরে প্রতিষ্ঠান মালিককে কল করে আসতে বললে তিনি ১০ মিনিট পর আসছেন বলে আর আসেননি। তিনি আরও বলেন, ওই দোকানে ৭৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি হচ্ছে। কিন্তু সেটা এড়ে না বকনা গরুর মাংস উল্লেখ করা নেই, যা অপরাধ। শেষমেষ ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকা ১২ কেজি গরুর মাংস ধ্বংস করা হয় ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম, ক্যাব সদস্যসহ পুলিশ সদস্যরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd