• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্পিরিট ও গাঁজাসহ ৩ জন আটক

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চৌগাছা ও বেনাপোল এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার চৌগাছার পুড়াপাড়া খালপাড়ায় অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে ৫ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অন্যদিকে, চৌগাছার জগন্নাথপুর পূর্বপাড়া থেকে মো. আলমগীর হোসেন টুকু (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আমিরুল সর্দার (৩৫) কে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজী নাজিব হাসান তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd