• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মানসিক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের অভয়নগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।  মৃত ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান (৩৫)। তিনি উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাপাশহাটি গ্রামের বাসিন্দা ও কালু শেখের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার মধ্যে যেকোনো সময় হাফিজুর আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা জনৈক মহসিনের পুকুরপাড়ের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক রোগে ভুগছিলেন হাফিজুর। এর আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও পরিবার জানিয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে অভয়নগর থানা পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd