• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চাকুসহ যুবক আটক

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর শহরের শংকরপুর থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আওয়াল নাজির। তিনি শংকরপুর মাঠপাড়ার মৃত সোবহানের ছেলে। সোমবার আটক করার পর মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এঘটনায় মামলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তাপস কুমার পাল জানান, শংকরপুর চোপদারপাড়ার মুদি দোকানি আতিয়ার রহমান নিজের দোকানে বিড়াল পোষেন। সোমবার দুপুরে অন্য একটি বিড়াল আওয়ালের বাড়িতে চলে গেলে আওয়াল চাকু নিয়ে ওই দোকানে এসে আতিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি চাকু দিয়ে তাকে আঘাতেরও চেষ্টা করেন। পরে আতিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আওয়ালকে চাকুসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় আতিয়ার রহমান নিজে বাদী হয়ে আওয়ালের বিরুদ্ধে মামলা করেছেন। এসআই তাপস কুমার পাল আরও জানান, আওয়ালের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে পৃথক তিনটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd