• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের পলাতক সাবেক এমপি রণজিত রায়ের জব্দকৃত সম্পদ বিক্রি হচ্ছে

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায়ের আদালত কর্তৃক জব্দকৃত সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর পলাতক ছেলে রাজীব কুমার রায় তিনটি ট্রাক ৫০ লাখ টাকায় আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাছে বিক্রি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের মালিক আহাদ আলী।
ঢাকার একটি আদালত রণজিত রায়, তাঁর স্ত্রী নিয়তি রানী, ছেলে রাজীব ও সজীব কুমারের নামে থাকা চারটি ফ্ল্যাট, দুইটি বাড়ি, ৭৯ দশমিক ৬২ বিঘা জমি, ৬০টি দোকান, তিনটি ট্রাক, বিভিন্ন ব্যাংকে রাখা প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা এবং সাড়ে ছয় শতাধিক ভরি স্বর্ণালংকার জব্দের আদেশ দিয়েছিল। কিন্তু এসব সম্পদ এখনও গোপনে বিক্রি বা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় আইনজীবীরা প্রশ্ন তুলেছেন,আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এসব সম্পত্তি হাতবদল হচ্ছে। রণজিত রায় ও তাঁর পরিবার বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd