• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার যশোরে যুবলীগ নেতা আলমগীর হোসেন আটক

যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, বনফুলে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ অভিযানে রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রাখা দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকার পাশাপাশি আমদানিকারকের সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে খোলা অবস্থায় মাংস ও দই রাখা এবং বিক্রিত মিষ্টির কোনো মেয়াদ দেখাতে না পারার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd