• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ভারতীয় নাগরিক আটক ১০ বোতল বিদেশি মদসহ বিজিবির হাতে ধরা

Reporter Name / ৬৫৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় ব্যাগে লুকানো অবস্থায় ১০ বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম উত্তম হালদার (৩৯)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কুটিপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে যাচ্ছিলেন।

পরে আটককৃত ভারতীয় নাগরিককে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে বিজিবি অভিযানে আরও তৎপরতা চালাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাকারবারি দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd