• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে আলাদা অভিযানে নারীসহ তিনজন আটক

Reporter Name / ৬৮৩ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

আহবান প্রতিবেদক :

যশোরে আলাদা অভিযানে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার একটি মৎস হ্যাচারির সামনে থেকে নারীসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, সদর উপজেলার বসুন্দিয়া কলোনীপাড়ার ইমরান খানের স্ত্রী বিথী বেগম (৩৮) এবং জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে আসাদ কবির (৪৫)। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বিথী একজন চিহ্নিত মাদক বিক্রিতা। সে ওই সময় মাদক বিক্রি করছিল। আর আসাদ কবির সহযোগিতা করছিল। বিথীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আরো দুইটি মামলা আছে।
ফুলবাড়ি ক্যাম্পের এএসআই আশিকুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইছালী রাজাপুর এলাকার একটি সেলুনের সামনে থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নবী হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার মহনপুর গ্রামের নওশের আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd