• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

Reporter Name / ৬৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর উপশহর এলাকার গোল্ডেন বাইক (ইজিবাইক)শোরুমের ডাকাতি মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার দাস।
অভিযুক্ত আসামিরা হলো, মুন্সিগঞ্জ টুঙ্গীবাড়ি থানার রংমেহার গ্রামের রহম উদ্দিনের ছেলে হিরা রহমান বিজয়, শ্রীনগর থানার উত্তর চকেরপাড়া মাসুদাবাদ গ্রামের শামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে পা কাটা নজরুল, বিরাজদী খান থানার পাথরঘাটা গ্রামের সুন্দর সাগর ওরফে সাগর ঢালী, মাদারীপুর শিবচর থানার মুন্সি কাদিরপুর গ্রামের মৃত লতিফ মোল্যার ছেলে আলমগীর হোসেন, নরসিংদী বেলাবো থানার লোহাজুড়িকান্দা গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব, নারানগঞ্জ ফতুল্লা থানার পাগলা গ্রামের জাকির হোসেনের ছেলে সোহেল, রূপগঞ্জ থানার দক্ষিন বড়ৈ গ্রামের দুদু মিয়ার ছেলে রবিন মিয়া, ঢাকা শ্যামপুর মডেল থানার ডালকানগর লেন এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আমির হোসেন, দোহার থানার দক্ষিন চর জয়পাড়ার বাহাদুর আলমের ছেলে কালাম ওরফে লাল মিয়া, পিরোজপুরের নেছারাবাদ থানার বিন্না গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেন, শরিয়তপুর পালং থানার বাখিরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুচ ও মাদারীপুর সদর থানার কাপালি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টার দিকে নুরনবী নিশান তার ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন বাইক বন্দ করে বাড়ি চলে যান। নৈশ্য প্রহরী হিসেবে এ দোকানে কাজ করতেন আবুল হোসেন। গভীর রাতে একদল ডাকাত নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকের শোরুমে হানা দেয়। ডাকাতরা শোরুমের সামনে ট্রাক ভিড়িয়ে ১৫০ পিচ ব্যাটারী, টায়ার ও ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে গেছে। যার মূল্য আনুমিনক ২৫ লাখ টাকা।
এঘটনায় দোকান মালিক উপশহর এলাকার নুরনবী নিশান বাদী হয়ে অপরিচিত ডাকাতদের নামে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত কালাম ওরফে লাল মিয়া ও সুন্দর সাগর ওরফে সাগর ঢালীকে পলাতক দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd